মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে এনডিএফের বিক্ষোভ সমাবেশ


প্রকাশ : (২ মাস আগে)
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে এনডিএফের বিক্ষোভ সমাবেশ

শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএসের কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর |

শনিবার (১৭ মে) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসকরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন |

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে| চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ¯^াস্থ্যসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে|চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অথচ বারবার তাদেরই হামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে|এনডিএফ নেতারা অবিল¤ে^ ডাঃ নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান| অন্যথায় সারাদেশে চিকিৎসকদের বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন|

সমাবেশে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর বিভাগের সহ সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন, মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ আতিকুজ্জামান, রংপুর মেডিকেল কলেজ শাখার  এনডিএফ সদস্য ও রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবু জায়িদ বসুনিয়া, সদস্য ডা. ফারহানা আতিয়া, ইন্টার্ন চিকিৎসক ও এনডিএফ সদস্য ডাঃ সাদিক শাহরিয়ার এবং ডাঃ নুরিয়া প্রমূখ|

বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে| পাশাপাশি হাসপাতাল গুলোতে নিরাপত্তা জোরদার ও চিকিৎসক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান |


বিজ্ঞাপন