মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং


প্রকাশ : (২ মাস আগে)
লালমনিরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং

লালমনিরহাটে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ:  রাশেদুল হক প্রধান,  জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

এ সময় জেলা তথ্য অফিসার সৌমিক রায় সরকারের বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ।

পরে মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রেস ব্রিফিংয়ে লালমনিরহাট জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন