মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর বর্ণাঢ্য র‍্যালি


প্রকাশ : (২ মাস আগে)
লালমনিরহাটে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর বর্ণাঢ্য র‍্যালি

​লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর প্রচারণায় বর্ণাঢ্য র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘নেক্সট লেভেল অফার’ স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ মে) সকালে জেলা শহরের প্রধান সড়কগুলোতে এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

​এবারের ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, বিএলডিসি ফ্যান কিংবা টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে ‘মিলিয়নিয়ার’ হওয়ার সুবর্ণ সুযোগ। গ্রাহকবান্ধব এই অফারটি চলবে আসন্ন ঈদুল আজহা পর্যন্ত।

​আজ শনিবার (৯ মে)  সকালে লালমনিরহাট মিশন মোড় ওয়ালটন প্লাজা থেকে ব্যান্ড পার্টি ও ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণিল এই র‍্যালিটি শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে বিডিআর গেট সংলগ্ন ওয়ালটন প্লাজায় গিয়ে এটি শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত ঘোড়ার গাড়ির এই র‍্যালিটি শহরবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করে।

​র‍্যালিতে উপস্থিত ছিলেন ওয়ালটন লালমনিরহাট এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো. জাকির হোসেন, মিশন মোড় ওয়ালটন প্লাজার সিনিয়র ম্যানেজার মো. রশিদুল ইসলাম এবং লালমনিরহাট প্লাজার সিনিয়র ম্যানেজার মো. সুজায়েত হোসাইন। এছাড়াও লালমনিরহাট এরিয়ার আওতাধীন বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

​র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কর্মকর্তারা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ওয়ালটন সবসময় নতুন কিছু নিয়ে আসে। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই গ্রাহকরা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিজ্ঞাপন