মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাট এনসিপি'র পরিচিত সভা অনুষ্ঠিত


প্রকাশ : (২ মাস আগে)
রাজারহাট এনসিপি'র পরিচিত সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)রাজারহাট উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায় রাজারহাট এনসিপি'র কার্যালয়ে নবনির্বাচিত আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান, ভগবান পাল, ইউনুস আলী এবং যুগ্ম সদস্য সচিব মোখফারুল ইসলাম, আরিফুল ইসলাম আকন্দ, রাগীব পাটোয়ারী ও মতিউর রহমান।

এছাড়াও জাতীয় যুব শক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক রিংকু,সদস্য সচিব মোফাকখারুল ইসলাম,জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মেহেদী হাসান,সদস্য সচিব আরিফুল ইসলামসস সংগঠনটির নেতাকর্মী পরিচিতি সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন