মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ড্রামের ডিজেলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু


প্রকাশ : (২ মাস আগে)
ড্রামের ডিজেলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির বারান্দায় রাখা ডিজেলের পাত্রে পড়ে আরাফ মিয়া (আড়াই) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। সম্প্রতি ট্রাকটির জ্বালানি ট্যাঙ্ক ফুটো হলে মঙ্গলবার সেটি মেরামতের জন্য ট্যাঙ্কে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বের করে একটি প্লাস্টিকের পাত্রে রাখা হয়। পাত্রটি বাড়ির একটি ঘরের বারান্দায় রাখা ছিল।

মঙ্গলবার বিকেলে আরাফ ওই বারান্দায় খেলতে গিয়ে পরিবারের অগোচরে পাত্রটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্বপন কুমার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন