কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের সহযোগিতায় ও কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গাজীপুরের বাস্তবায়নে ব্রি ধান ১০৩ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গাজীপুরের মহাপরিচালক ড.খালেকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সাইখুল আরেফিন,মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান কীটতত্ত্ব বিভাগ, ব্রি গাজীপুর এর মোঃ মোসাদ্দেক হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ গাজীপুর এর ড.নজমুল বারী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ব্রি আঞ্চলিক অফিস রংপুর এর ড.রকিবুল হাসান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক। এসময় কৃষক মশিউর রহমানও বক্তব্য রাখেন।
শেষে কৃষকদের মাঝে উন্নতজাতের ধান বীজ বিনামূল্যে বিতরণ শস্য কর্তৃন করা হয়।
লালমনিরহাটে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন
৮ ঘন্টা আগে