একটি সত্য ঘটনাকে আড়াল করতে কথিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এ কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতার অভিযোগ উঠেছে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আহাদের বিরুদ্ধে।
জানাগেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বুড়ির হাটবাজারের সরকারী জায়গায় বুড়িরহাট ইজারাদার বাজারের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীকে ওই জায়গায় স্থায়ীভাবে স্থাপনা তৈরি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসায় গত ১৯ নভেম্বর রাতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস আদিতমারী থানা পুলিশকে সাথে নিয়ে সরেজমিনে আসেন। তদন্তে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা বুড়িরবাজারের ডেকোরেটর ব্যবসায়ী বাবলু মিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সময় নিয়ে তার স্থাপনাগুলো সরিয়ে নেন। কিন্তু তার পাশে আরেক ব্যবসায়ীর গড়ে তোলা অবৈধ স্থাপনা দীর্ঘ সময় অপেক্ষার পরও সরিয়ে না নেয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীবসহ থানা পুলিশের একাধিক সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর নিকট সরকারী জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দেয়ায় মোটা অংকের টাকা নিয়েছেন বুড়িরহাটের সাথে জড়িত ইজারাদার ও ছাত্রদল - যুবদলের একাধিক নেতা।
সরেজমিনে বুড়িরহাট ঘুরে একাধিক দোকানদারের সাথে কথা বলে জানাগেছে, বুড়িরহাটের ইজারাদার ছাত্রদল নেতা ফারুক মিয়া তার নিজ নামে হাট নেয়ার পর হাটের সরকারী জায়গায় দীর্ঘদিন যাবত গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একাধিকবার চেষ্টা চালান। তবে তার অভিযোগ আমলে নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসকের নিকট নথি প্রেরণ করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।
এদিকে অভিযোগ উঠেছে, হাট ইজারাদার নিজেই অবৈধভাবে সরকারী জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পেরে তিনি নিজেই আবার ওই সরকারী জায়গায় মোটা অংকের টাকার বিনিময়ে স্থাপনা তৈরি করে দিচ্ছেন। তার এ কাজে সহযোগিতার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আহাদসহ হাটের সাথে জড়িত আরো কয়েকজন ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে আপনার পাশে যিনি ছিলেন তিনি কি আসলেই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী? এমন প্রশ্নের বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আহাদ বলেন, তিনি আমার এলাকার লোক এ ছাড়া তিনি পড়তে পারেন না তাই। এসময় তিনি উল্টো সাংবাদিককে বলেন, ভাই এটা কাজ করছেন।
এদিকে প্রকৃত ঘটনা আড়াল করতে সংবাদ সম্মেলনে যাকে (লাল চিহ্নিত) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাজিয়ে কিছু বলানোর চেষ্টা করা হচ্ছে, আসলে তিনি অবৈধ স্থাপনার সাথে জড়িত নন। তিনি পাশের মার্কেটের একজন ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে এলাকায় পরিচিত। সরেজমিনে তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানান, সরকারী জায়গায় অবৈধভাবে স্থাপনা কোনভাবে নির্মাণ করতে পারে না। তিনি আরো জানান, বিষয়টি জানার পর মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন যাবত গড়ে উঠা অবৈধ স্থাপনার বিষয়ে তিনি জানান, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের নিকট চিঠি পাঠিয়েছেন। তবে জেলা পর্যায় থেকে সেটি অনুমোদন হলে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
রাজারহাটে সড়কের সীমানা নির্ধারণ ছাড়াই গাছ কর্তন
৭ ঘন্টা আগে