কুড়িগ্রামের রাজারহাটে সড়কের গাছ কর্তন করার অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নস্থ ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মঞ্জুর বাড়ীর পাশে সড়কের জমিতে থাকা বিশাল আকারের একটি মেহগনি গাছ কেটে সড়িয়ে নেয়া হয়েছে যাহার আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা।
সড়কের সীমানা নির্ধারণ ছাড়াই ইউপি সদস্যের পরিবার লোকজন গাছ কাটায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও সমালোচনা দেখা গেছে।
স্থানীয়রা জানান ইউপি সদস্যের পরিবারের লোকজন যদি সড়কের সীমানা নির্ধারণ ছাড়াই তাড়াহুড়ো করে গাছটি কর্তন করে আলমের ছমিলে নিয়ে গেছে।দেশীয় আইনে চেয়ারম্যান,মেম্বার ও নাগরিক সবাই সমান।একজন নির্বাচিত জনপ্রতিনিধি পরিবারের সদস্য হিসেবে সবার আগে ল্যান্ড সার্ভেয়ার দিয়ে সড়কের সীমানা নির্ধারণ করা উচিত ছিলো তারপর গাছটি কর্তন করতে পারতেন।পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা অবশ্যই জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব।সীমানা নির্ধারণে যদি সড়কে জায়গায় গাছটি না পরতো তাহলে তারা গাছটি কর্তন করতে পারতেন,তারা যদি নিজেরাই এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে সাধারন মানুষ কি শিখবে।
সীমানা নির্ধারণ, সড়কের প্রস্থ ও আইনি প্রক্রিয়া ব্যতীত গাছ কাটার বিষয়ে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম মঞ্জু বলেন,গাছটি আমার ভাই তৈমুর রহমান সাজু কেটেছেন।রাস্তার দুইপাশে আমাদের জমি থাকায় নিজের মনে করে গাছটি কাটা হয়েছে। এর আগেও অনেক গাছ কাটা হয়েছে। আমার বড় ভাইয়ের জামাইকে গাছটি উপহার দেওয়া হয়েছিলো ফার্নিচার তৈরি করবার জন্য। তাই তিনি গাছটি কেটে ফেলছেন।তবে গাছটি যদি সরকারি রাস্তার মধ্যে পড়ে তাহলে চাইলে ভূমি অফিস গাছটি নিয়ে যেতে পারেন।
সীমানা নির্ধারণের বিষয়ে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শামিমা বেগম জানান,বিষয়টি আমাদের নজরে এসেছে। আজ অফিস বন্ধ থাকায় আগামীকাল সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।