সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধীন অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধীন অনুষ্ঠান অনুষ্ঠিত

২২ নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় পঞ্চগড় জেলাধীন সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজে ১০ দিন মেয়াদী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম। সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ডিগ্রি কলেজ, পঞ্চগড়ের সহকারী অধ্যাপক মোঃ সোলাইমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রেজকেকুজ্জামান, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ কাশমিরা আক্তার ও ইউনিয়ন কমান্ডারগণ।

আগামী ১০ ডিসেম্বর তারিখে বর্ণিত প্রশিক্ষণটি শেষ হবে। উক্ত কলেজে 80 জন ছাত্র ও ছাত্রী এই প্রশিক্ষণ গ্রহণ করবেন। 

বিজ্ঞাপন