রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে এস্কাফ ও গাঁজাসহ যুবক গ্রেফতার


প্রকাশ : (৯ মাস আগে)
লালমনিরহাটে র‍্যাবের অভিযানে এস্কাফ ও গাঁজাসহ যুবক গ্রেফতার

লালমনিরহাটের হাতিবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ঊঝকঁভ) ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে র‍্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা মো. মশিউর রহমান (২২) এর বসতবাড়ি থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও ৪.১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মশিউর রহমান দীর্ঘদিন ধরে কৌশলে ফেনসিডিল, এস্কাফ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


বিজ্ঞাপন