সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

র‌্যাবের অভিযানে পঞ্চগড়ে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার


প্রকাশ : (১ বছর আগে)
র‌্যাবের অভিযানে পঞ্চগড়ে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

র‌্যাব-১৩-এর অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।'বাংলাদেশ আমার অহংকার' মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যান্য মারাত্মক সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহারের তথ্য অনুযায়ী, নিহত জাবেদ উমর জয় এবং তার বন্ধুরা আসামিদের মাদক ব্যবসা ও চাঁদাবাজি কার্যকলাপে প্রতিবাদ করলে, ০৬ আগস্ট ২০২৫ তারিখে রাত ৮:১৫ ঘটিকার সময় আসামিরা ভিকটিমকে পঞ্চগড় সদর থানাধীন সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো ছোরা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিমকে স্থানীয়রা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথে ভিকটিমের মৃত্যু হয়।

ঘটনার পর ভিকটিমের বড় ভাই পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ০৮/০৮/২০২৫, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড)। এ ঘটনায় স্থানীয় জনগণ চাঞ্চল্য সৃষ্টি করে এবং ব্যাপকভাবে বিভিন্ন মিডিয়ায় আলোচিত হয়।

এর ধারাবাহিকতায়, ২১ আগস্ট ২০২৫ তারিখে রাত ৯:৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ও সিপিসি-১ দিনাজপুরের যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে এবং এজাহারনামীয় আসামি মোঃ নূর রাব্বী (২৬), মোঃ আবু তালেব (২৫) ও মোঃ কামাল হোসেন (৪০)কে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিদের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন