রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গোড়ল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রমজান আলীর ইন্তেকাল


প্রকাশ : (১ বছর আগে)
গোড়ল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রমজান আলীর ইন্তেকাল

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবক রমজান আলী মেম্বার (৯২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে মালগাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনি, প্রপৌত্র-প্রপৌত্রী, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার রাত ১০টায় মালগাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রমজান আলীর মৃত্যুতে শোক প্রকাশ

কালীগঞ্জ থানা এলাকার প্রবীণ সমাজসেবক রমজান আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফকিরটারি বুড়াপীর (রহ.) মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন