বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পাটগ্রামে অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ শুয়াইব আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরাম ও লালমনিরহাট-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক জেলা জামায়াতের আমীর প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর জামায়াতের আমীর সোহেল রানা ও সেক্রেটারি মিরু হাসান, খেলাফত মজলিস পাটগ্রাম উপজেলার আহ্বায়ক মুফতি আবুল কাশেম প্রমুখ।
রাজারহাটে সড়কের সীমানা নির্ধারণ ছাড়াই গাছ কর্তন
৯ ঘন্টা আগে
রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে এক যুবকে পিটিয়ে হত্যা
১১ ঘন্টা আগে