রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন নারীর মরদেহ উদ্ধার


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন নারীর মরদেহ উদ্ধার

লাালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের মস্তকবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি করা হয়। মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা করেছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান,  বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপনকৃত ভুট্টা ক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিলো কালো রং এর বোরকা ও হলুদ রং এর ওড়না। মরদেহের মাথাটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়েছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ জন্য মরদেহের পরিচয় সনাক্ত সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন