রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে লালমনিরহাটে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন ট্রাফিক বক্সের সামনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাদের, ডিবি অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক আশিষ কুমার পাল, ট্রাফিক পুলিশ সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।

এ সময় হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং যাদের হেলমেট ছিল না তাদেরকে স্বল্পমূল্যে হেলমেট প্রদান করা হয়।

বিজ্ঞাপন