সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ধরলা ও তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার : ত্রাণমন্ত্রী


প্রকাশ : (১ মাস আগে)
ধরলা ও তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ধরলা ও তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখা হচ্ছে।

বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকায় ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধরলা নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ধরলা নদীতে বাঁধ নির্মাণের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
এ সম্পর্কিত আরও পড়ুন
বিজ্ঞাপন