বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে সভাপতি মুকুল, সম্পাদক বকুল


প্রকাশ : (১ মাস আগে)
লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে সভাপতি মুকুল, সম্পাদক বকুল

লালমনিরহাট ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আমিরুল হায়াত আহমেদ মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রোটা: আব্দুস সালাম বকুল ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রবীর কুমার বিশ্বাস পেয়েছেন ৮২ ভোট।
শনিবার (২৯ আগস্ট) রাতে  নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
সহসভাপতি পদে মো. আফজাল হোসেন ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য দিকে যুগ্ম সম্পাদক পদে মো. আনিছুর রহমান আনিছ এবং কোষাধ্যক্ষ পদে মো. সাহেদুল হক ছোটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নয়জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে মো. ইকবাল হোসেন সর্বোচ্চ ৩০৬ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত অন্যরা হলেন, এ.বি.এম. ফারুক সিদ্দিকী ২৯৩ ভোট, মো. জাহিদ হোসেন মজনু ২৯৪, আবুল বাশার সরকার ২৮২, মো. এরশাদুল হক আসাদ ২৭৮, মো. ময়েজ উদ্দিন সরকার ২৭৮, এ এইচ এম ইদ্রিস আলী ২৬৩, মো. আনিসুর রহমান প্রধান ২৪৯ এবং এস এম ওয়াহিদুল হাসান সেনা ২৩২ ভোট।
নির্বাহী সদস্য পদে পরাজিত দুই প্রার্থী হলেন মো. রফিকুল ইসলাম, তিনি পেয়েছেন ২২৫ ভোট এবং মো. বাদশা আলমগীর পেয়েছেন ২২৩ ভোট।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক সরকার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. রাসেল তোকদার ও অ্যাডভোকেট মো. মহিউদ্দিন আহম্মেদ (লিমন)।

বিজ্ঞাপন