লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার, ২৪ আগস্ট ভোরে উপজেলার চাপারহাট উঃবত্রিশ হাজার গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা' তাঁর ছয় মাস বয়সী অসুস্থ সন্তানকে চিকিৎসা করাতে লালমনিরহাটে গেলে বাড়িতে একা ছিল মেয়েটি। এ সুযোগে অভিযুক্ত ইউসুফ আলী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পরে স্বজনরা ভুক্তভোগীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে চলে গেলে তাকে গ্রেপ্তারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চাপারহাট উঃ বত্রিশ হাজারী গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
লালমনিরহাটে বসতবাড়ির দেয়াল ভাংচুর ও মারধরের ঘটনায় ১৭জনের নামে মামলা : পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
১ দিন আগে
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
৩ দিন আগে
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত
৩ দিন আগে