বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে ১১ যানবাহনকে জরিমানা, জব্দ ১৩ হাইড্রোলিক হর্ন


প্রকাশ : (২ ঘন্টা আগে)
লালমনিরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে ১১ যানবাহনকে জরিমানা, জব্দ ১৩ হাইড্রোলিক হর্ন

লালমনিরহাটে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে ১১টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি যানবাহন নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে এবং অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্ন করছে। এ অপরাধে ১১টি মামলায় সংশ্লিষ্ট ১১টি পরিবহন থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মোঃ মামুনুর রশীদ এবং মোঃ শাহারিয়ার তানভীর আহমেদ।

এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ গোলাম আসিফ রহমান। এছাড়া পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ( প্রেস বিজ্ঞপ্তি)

বিজ্ঞাপন