বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে লাল সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন


প্রকাশ : (২ ঘন্টা আগে)
আদিতমারীতে লাল সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভবিষ্যৎ স্বেচ্ছায় রক্তদাতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় ২০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার গুরুত্ব, নিরাপদ রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা এবং মানবিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রাপ্ত মোঃ জামাল হোসেন। তিনি বলেন, তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের চেতনা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি, লালমনিরহাট টিমের কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী, ইভেন্ট ম্যানেজার মোঃ আজহারুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার জামিলা আক্তার নুহা, কার্যকরী সদস্য হাসানুজ্জামান হৃদয়সহ সংগঠনের প্রায় ১০ জন স্বেচ্ছাসেবক। তারা নিবন্ধন, রক্তের গ্রুপ নির্ণয় এবং তথ্য সংরক্ষণের কাজ সম্পন্ন করেন।

এ সময় মোঃ ইউসুফ আলী বলেন, “রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা যেমন জরুরি, তেমনি স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই উদ্যোগের লক্ষ্য তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়াতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন