বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ লাইফস্টাইল

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সকালে যে খাবারগুলো না খেলেই ভালো


প্রকাশ :

ডায়াবেটিস থাকলে শুধু কী খাচ্ছেন, সেটাই নয়—কখন খাচ্ছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সকালের খাবার রক্তে শর্করার ওঠানামার ওপর বড় প্রভাব ফেলে। ভুল খাবার দিয়ে দিন শুরু হলে সারাদিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তাই সকালে কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এমন চারটি খাবার নিয়ে আলোচনা করা হলো—

খালি পেটে রুটি

পরিশোধিত ময়দা দিয়ে তৈরি রুটি খালি পেটে খেলে তা দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়। এতে রক্তে শর্করার মাত্রা একসঙ্গে অনেকটা বেড়ে যেতে পারে। নিয়মিত এ অভ্যাস থাকলে সারাদিনের হজম ও শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

দুধ চা

অনেকের কাছে দুধ চা ছাড়া সকাল কল্পনাই করা যায় না। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে। দুধে থাকা ল্যাকটোজ হজমে বাধা সৃষ্টি করতে পারে এবং পেটের অস্বস্তি বাড়ায়। পাশাপাশি দুধের কিছু প্রোটিন অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে।

ফলের রস

পুরো ফলের তুলনায় ফলের রসে ফাইবার প্রায় থাকেই না। ফলে এতে থাকা চিনি খুব দ্রুত রক্তে প্রবেশ করে। এর ফলে ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায় এবং কিছু সময় পর আবার দ্রুত কমে আসে। এই ওঠানামা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মোটেও সহায়ক নয়।

ইলেক্ট্রোলাইট ড্রিংক

বাজারে পাওয়া অনেক ইলেক্ট্রোলাইট ড্রিংককে স্বাস্থ্যকর হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এগুলোতে কৃত্রিম মিষ্টি ও অতিরিক্ত উপাদান থাকে। এসব উপাদান অন্ত্রের স্বাভাবিক জীবাণু ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে এবং ব্লাড সুগারের ওঠানামা বাড়াতে পারে, বিশেষ করে সকালে খালি পেটে খেলে।

বিশেষজ্ঞরা মনে করেন, সকালের খাবারে প্রাকৃতিক, কম প্রক্রিয়াজাত ও ফাইবারসমৃদ্ধ খাদ্য বেছে নিলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা তুলনামূলক সহজ হয়।