শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ লাইফস্টাইল

ইফতারে প্রশান্তি দেবে তরমুজের শরবত


প্রকাশ :

গরমের দিনে রোজা রাখার পর শরীরকে দ্রুত সতেজ করতে তরমুজ বেশ উপকারী একটি ফল। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে। তাই ইফতারের টেবিলে তরমুজের শরবত হতে পারে একদিকে স্বাস্থ্যকর, অন্যদিকে দারুণ স্বাদযুক্ত একটি পানীয়।

সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খুব অল্প উপকরণেই সহজে তৈরি করা যায় এই শরবত। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই কয়েক মিনিটে বানিয়ে নেওয়া সম্ভব ঠান্ডা ও সতেজ তরমুজের শরবত।

উপকরণ:

৩–৪ কাপ বিচি ছাড়া তরমুজের টুকরো, ১০–১২টি পুদিনাপাতা, ১ টেবিল চামচ লেবুর রস, স্বাদমতো চিনি বা বিট লবণ, এক কাপ পানি এবং পরিমাণমতো বরফ কুচি।

প্রস্তুত প্রণালি:

প্রথমে তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর এতে পুদিনাপাতা, লেবুর রস এবং চিনি বা বিট লবণ যোগ করে আবার মিশিয়ে নিন। চাইলে মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢালা যেতে পারে। পরে বরফ কুচি ও কয়েকটি পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

স্বাদের ভিন্নতা আনতে চাইলে সামান্য সোডা বা স্প্রাইটও যোগ করা যেতে পারে। এতে শরবতটি আরও সতেজ ও মুখরোচক হয়ে ওঠে, যা ইফতারের জন্য একেবারে উপযোগী পানীয়।(সূত্র: ইত্তেফাক)