বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে আবেগে ভাসলেন নেইমার, কয়েক ঘণ্টা কাঁদেন ব্রাজিল তারকা


প্রকাশ :

নেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন Neymar। ২৬ সদস্যের এই দলে তাকে রাখার সিদ্ধান্তে স্বস্তির পাশাপাশি আবেগে ভেঙে পড়েন এই তারকা ফুটবলার।

গত সোমবার রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করেন নতুন কোচ Carlo Ancelotti। ঘোষণার মুহূর্তে নেইমারের নাম উচ্চারিত হতেই মিলনায়তনে করতালি আর উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ।

ঘোষণার সময় বান্ধবীর সঙ্গে পর্দার দিকে তাকিয়ে ছিলেন নেইমার। নিজের নাম শোনার পরই তিনি আবেগ ধরে রাখতে পারেননি। দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেন তিনি।

দল ঘোষণার পরপরই মাঠের ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি ও ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে জড়িয়ে ধরেন নেইমার। দীর্ঘ চোট পুনর্বাসন প্রক্রিয়ায় তাদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দলে ডাক পাওয়া শুধু তার একার অর্জন নয়, বরং পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় যারা পাশে ছিলেন তাদের সবার পরিশ্রমের ফল। পরিবার, কোচিং স্টাফ, মেডিকেল টিম ও ক্লাব সতীর্থদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

নেইমার আরও জানান, এই সময়টা তার জন্য সহজ ছিল না। দীর্ঘ প্রতিকূলতা ও কষ্টের পথ পেরিয়ে তিনি আবার জাতীয় দলে ফিরতে পেরেছেন, যা তার কাছে বড় স্বস্তি ও গর্বের বিষয়।

ব্রাজিলের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের হয়ে সর্বোচ্চ অর্জনের লক্ষ্যে দল এখন আরও একতাবদ্ধ। বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়েই এগোচ্ছে দল। Brazil national football team