মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

রংপুর রেঞ্জের আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


প্রকাশ :

রংপুর রেঞ্জের আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকালে লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ ২-১-সেটে দিনাজপুর জেলা পুলিশকে হারিয়ে রেঞ্জ চ্যাম্পিয়ন হয়।দুদিন ব্যাপি এ টুর্নামেন্টে রংপুর রেঞ্জের ৮টি দল অংশ নেয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম।

লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, (এডিশনাল ডিআইজি) আকবর আলী মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাৎ হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, এএসপি জয়ন্ত সেনসহ পুলিশের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কুড়িগ্রাম জেলা পুলিশের খেলোয়াড় ফারুক হোসেন।