শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

তিন দেশে তিন উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপ


প্রকাশ :

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে এবার ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে থাকছে বিশেষ উদযাপনও।

সাধারণত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ শুরুর ঠিক আগে অনুষ্ঠিত হলেও এবার দর্শকদের বাড়তি বিনোদন দিতে নতুন পরিকল্পনা নিয়েছে ফিফা। প্রতিটি স্বাগতিক দেশের প্রথম ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

মেক্সিকোয় শুরু

আগামী ১১ জুন মেক্সিকোর ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিশ্বকাপের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের ম্যাচের আগে মঞ্চ মাতাবেন জনপ্রিয় মেক্সিকান শিল্পী মানা, আলেহান্দ্রো ফারনান্দেজ ও বেলিন্ডা। এছাড়া পারফর্ম করবেন দক্ষিণ আফ্রিকার তারকা টাইলা লরা এবং বিখ্যাত ব্যান্ড ‘লস অ্যাঞ্জেলস আজুলেস’।

কানাডার আয়োজনে তারকাদের মেলা

১২ জুন টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে কানাডা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কানাডার জনপ্রিয় শিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেটে ও অ্যালেসিয়া কারা।

যুক্তরাষ্ট্রে ক্যাটি পেরির পারফরম্যান্স

১৩ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি ও রেমা। এছাড়া র‌্যাপার ডিমুন ক্যাশ ও ডিজে সঞ্জয়ের পারফর্ম করার সম্ভাবনাও রয়েছে।

বিশ্বকাপের আয়োজনকে আরও বৈশ্বিক রূপ দিতে লিসা, জে বালভিন, অ্যানিতা, ড্যানি ওসেন এবং ইলিয়ানার মতো আন্তর্জাতিক তারকাদের যুক্ত করার পরিকল্পনাও করছে ফিফা।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এবার প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে।