মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের ইতিহাস গড়লেন রশিদ খান


প্রকাশ :

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। বিশ্বকাপ চলাকালেই তিনি ৭০০ উইকেটের গৌরবময় ক্লাবে জায়গা করে নিয়েছেন, যা এই ফরম্যাটে কোনো বোলারের জন্য প্রথম।

বিশ্বকাপ শুরুর আগে তার ঝুলিতে ছিল ৬৯৬ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে এক এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেট তুলে নিয়ে তিনি পৌঁছে যান ৭০০ উইকেটের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সেই প্রতীক্ষার অবসান হয়।

টস হেরে আগে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ আফরান সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে হিট উইকেট হন। সেই মুহূর্তেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭০০তম উইকেট পূর্ণ করেন রশিদ খান।

এই কীর্তির মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান অধিনায়ক। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও উইকেট শিকারের তালিকায় তিনি সবার ওপরে অবস্থান করছেন। এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তার সংগ্রহ ১৯২ উইকেট।