রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

এক ম্যাচে ৫ ক্যাচ নিয়ে ইতিহাস লিখলেন তানজিদ তামিম


প্রকাশ :

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে নামল বাংলাদেশ। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা।

কিন্তু শুরুটা তাদের জন্য ভয়ানক হয়ে ওঠে। বাংলাদেশের বোলারদের চাপ সামলাতে না পেরে ১৯ ওভার ৫ বলে মাত্র ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ম্যাচটিকে আলাদা করেছে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ফিল্ডিং। ব্যাট হাতে নয়, ক্যাচ নিয়ে গড়লেন বিশ্ব রেকর্ড। ইনিংসে একাই পাঁচটি ক্যাচ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি স্পর্শ করলেন তিনি। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে এই নজির এবারই প্রথম।

ম্যাচে তিনি ধরেছেন গ‍্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং শেষটিতে বেন হোয়াইটের ক্যাচ। এর আগে মালদ্বীপের মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক একই সংখ্যক ক্যাচ নিয়েছিলেন, তবে তামিমের কীর্তি এসেছে বড় মঞ্চে, প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে।

বাংলাদেশের তরুণ ওপেনার এভাবেই বল হাতে নয়, দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচের আরেক নায়ক হয়ে উঠলেন।