রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

মিনি নিলাম ঘিরে উচ্ছ্বাস: মোস্তাফিজের ভিত্তি মূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি রুপি


প্রকাশ :

 কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন। বাংলাদেশ থেকে সেখানে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আর অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছে এক কোটি রুপি।

ইএসপিএনক্রিকইনফোর হিসেবে, ৩০ নভেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ ১,৩৫৫ জন খেলোয়াড়ের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে তুলে দিয়েছে। প্রতিটি দল এবার সর্বোচ্চ ২৫ জন নিয়ে স্কোয়াড সাজাতে পারবে। ১০টি দলের জন্য মোট ৭৭টি শূন্য পজিশন আছে, যার ৩১টি বিদেশিদের জন্য নির্দিষ্ট।

প্রক্রিয়াটা এমন—ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের আগ্রহী খেলোয়াড়দের নাম দেবে। সেই তালিকা দেখে আইপিএল কর্তৃপক্ষ বানাবে সংক্ষিপ্ত তালিকা। এই তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতীয়দের সংখ্যা খুব কম—মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণোই। বাকিরা সবাই বিদেশি। এবার ১৪টি দেশ থেকে ক্রিকেটার নাম জমা দিয়েছেন। প্রচলিত টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরে মালয়েশিয়ার বীরানদীপ সিংও আছেন আলোচনায়। টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব তার।

এবার নিলামে সবচেয়ে চর্চিত হতে পারেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। চোটের কারণে আগেরবার মেগা নিলামে ছিলেন না। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস দুটো দলই তাকে নিতে আগ্রহী হতে পারে। দুজনেরই বড় বাজেট আছে, আর বিদেশি পজিশন খালি। আন্দ্রে রাসেলের পর হয়তো গ্রিনকে ঘিরেই নতুন পরিকল্পনা ভাবছে কলকাতা।

তবে সবচেয়ে বড় অনুপস্থিতি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি এবার নিলামে নাম তোলেননি।