পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পর যেন খেই হারিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে হতাশা উপহার দেওয়ার পর প্রোটিয়াদের বিপক্ষে ঢাকা টেস্টেও দেখা গেলো একই পরিণতি। মিরপুরে বৃহস্পতিবার ম্যাচ হেরে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ফুটে উঠলো অসহায়ত্ব।
বৃহস্পতিবার খেলার চতুর্থ দিন ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ ওভারেই ৩ উইকেট হারিয়ে সেটা ছুঁয়ে ফেলে এইডেন মারক্রামের দল। ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেছেন, ‘আমরা দল হিসেবে হেরে গেছি। আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। তবে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি, সবাই তো সেটা জানি।’
ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে শান্ত মনে করেন, নতুন বলে ব্যাটারদের খেলতে না পারার দায় ব্যাটারদের-ই, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ৩০৮ রান করে বাংলাদেশ। তাতে মেহেদী হাসান মিরাজের অবদান অনেক। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে অবদান রেখেছেন। বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে, সেখানে সর্বোচ্চ ৯৭ রান ছিল মিরাজের। বোলিংয়ে তাইজুল অবদান রেখেছেন। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। তাইজুল ও মিরাজের প্রশংসা করতে গিয়ে শান্ত বলেছেন, ‘অবশ্যই বড় পাওয়া (তাইজুল, মিরাজ)। আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম। িমিরাজ যেভাবে ব্যাটিং করেছে, সেটা অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’