রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে নাসুম আহমেদ দলে


প্রকাশ :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরলেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাসুমকে যুক্ত করার ফলে স্কোয়াডের সদস্যসংখ্যা বেড়ে হয়েছে ১৭ জন।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে স্পিনাররা ভালো সুবিধা পেয়েছিলেন। বাকি দুই ম্যাচেও একই রকম পিচ থাকার সম্ভাবনা থাকায় দল ব্যবস্থাপনা স্পিন আক্রমণ শক্তিশালী করতে নাসুমকে দলে ভিড়িয়েছে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন নাসুম। ওভারপ্রতি তার খরচ সাড়ে চার রানেরও কম। সবশেষ গত বছরের ডিসেম্বরে ওয়ানডেতে খেলেছিলেন তিনি।

তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।