রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

লালমনিরহাটে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


প্রকাশ :

লালমনিরহাটে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক আয়োজিত এ প্রতিযোগিতা উপজেলা শিক্ষা অফিস, লালমনিরহাটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্তানদের খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ রাখা এবং তাদেরকে মাদক থেকে দূরে রাখাই হবে মূল লক্ষ্য। সভাপতির বক্তব্যে তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। তিনি আরও বলেন, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আগামী প্রতিযোগিতাগুলোতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের উপস্থিত থাকা জরুরি।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপজেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় কাবাডি (ছাত্র/ছাত্রী), ফুটবল (ছাত্র/ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র/ছাত্রী), দাবা (ছাত্র/ছাত্রী) ও সাঁতার (ছাত্র/ছাত্রী) ইভেন্ট। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্র-ছাত্রীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়।