লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুল মাঠে ১৬ অক্টোবর (বুধবার) জেলা পর্যায়ের ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জেলা শিক্ষা অফিস আয়োজনে লালমনিরহাটে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্রশাসকের পতœী লীনা ইয়ামিন ও পুলিশ সুপারের পতœী জীবন নাহার নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরাফ ফেরদৌস।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সন্তানদের ক্রীড়ার মাধ্যমে শরীর সুস্থ্য রেখে তাদের মাদক থেকে দুরে রাখতে হবে। এ সময় অন্যান্য খেলোয়াড়দের বিভিন্ন সমস্যাগুলোর সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।
অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বক্তব্যের শুরুতেই আয়োজিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে ছাত্র ছাত্রী খেলাধুলার প্রতি আগ্রহের কথা বলেন এবং প্রকৃত মানুষ হওয়ার দিক নির্দেশনা দিয়ে আগামীতে প্রতিটি ক্রিড়া প্রতিযোগিতায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের উপস্থিত থাকার আহবান জানান।
জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি, দাবা, সাঁতারে উপজেলা পর্যায়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।