রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

বিপিএলের ড্রাফটে শাকিব খান


প্রকাশ :

বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এটি হবে বিপিএলের একাদশ আসর, অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। এ টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করবে।

এবার দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ হলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের অন্তর্ভুক্তি। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটেও আছেন এই তারকা। প্রথম রাউন্ডেই জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বেছে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।

এদিন শাকিব বলেন, ‘আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস।’

শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আছেন আরেক অভিনেতা ইমন।