রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

রংপুরের ক্রিকেট উন্নয়নে বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি চেয়েছেন সোহরাওয়ার্দী শুভ


প্রকাশ :

রংপুরের ক্রিকেট উন্নয়নে বাস্তবায়ন যোগ্য প্রতিশ্রুতি চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার সোহরাওয়ার্দী শুভ। দেশের ক্রিকেট সর্বোচ্চ সম্মান এনে দেয়া রংপুরে বিভাগীয় পর্যায়ের ক্রিকেটের সুবিধা নিশ্চিতের দাবী জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ দাবী জানান।

সোহরাওয়ার্দী শুভবলেন, শনিবার রংপুরের ক্রিকেটের আতুরঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন, বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোন প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার। দেশে নাম করা খেলোয়ার উপহার দিয়েছে রংপুর। নাইম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, ধীমান ঘোষ, লিটন কুমার দাস, রিশাদ হোসাইন, বিশ্বকাপ জয়ী আকবর হোসেন। এখনও অনেক খেলোয়ার পাইপ লাইনে আছে যারা আগামীতে দেশকে রিপ্রেজেন্ট করবে। 

তিনি বলেন, বুলবুল ভাই, আকরাম ভাই, নান্নু ভাই এক সময় রংপুর ক্রিকেটে গার্ডেন ভেন্যুতে ফার্স্টক্লাস ক্রিকেট খেলেছিলেন।  সেই সময় ক্রিকেট গার্ডেন ছিল দেশের সেরা ভেন্যু। অথচ দুই দশক আগের এক নম্বর ভেন্যু এখন একদমই খেলার অনুপযোগি। গত ১৫ বছর ক্রিকেট গার্ডেনের সংস্কার হয়নি। বিগত দিনের বোর্ড প্রেসিডেন্টরা রংপুরে আন্তর্জাতিক মানের মাঠ তৈরীর জন্য প্রতি শ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেন নি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অবহেলিত রংপুরকে এক নম্বর জেলা তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ১০ মাসে সেই প্রতিশ্রুতির ছিটে ফোটাও দেখা যায়নি।    

তিনি আরও বলেন, রংপুর ক্রিকেট গার্ডেনে অনেক জায়গা রয়েছে। সেখানে একটি একাডেমিক গ্রাউন্ড প্রয়োজন যেখানে ১৫ থেকে ২০টি পিচ, একটা ইনডোর, সুইমিংপুল, জিমসহ বিভাগীয় শহরের জন্য ক্রিকেটের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে। ফার্স্টক্লাস ক্রিকেট খেলার জন্য মাঠে ড্রেনেজ সিস্টেম ভাল করতে হবে। সেই সাথে রংপুরে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরী করতে হবে।    

সোহরাওয়ার্দী শুভ বলেন,আমাদের দাবীর প্রেক্ষিতে ক্রিকেট গার্ডেন থাকা বস্তি উচ্ছেদ হয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম সেখানে প্রতিদিন ক্রিকেট খেলোয়াররা অনুশীল করবে। কিন্তু কিছু মেলা ব্যবসায়ী জেলা প্রশাসনকে ম্যানেজকরে ছয় মাস পরপর সেখানে মেলা আয়োজন করে। মেলা থেকে আসাটাকা মাঠ ও ক্রিকেটের উন্নয়নে ব্যয়করার কথা থাকলেও সেই টাকার কোন হদিস নেই। এছাড়া রংপুরে নিয়মিত লীগ হওয়ার কথাছিল, সেখানে মানুষ ঠাট্টাকরে বলে রংপুরে ওয়ার্ল্ডকাপ হয় ৫ বছর পর পর। সোহরাওয়ার্দী শুভ রংপুরের ক্রিকেটের উন্নয়নে বিসিবিকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।