রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন বাবর!


প্রকাশ :

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ব্রিবতকর হারের পর নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে পাকিস্তান। যার প্রথম কোপটা পড়লো বাবর আজমের ওপর! দ্বিতীয় টেস্টের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে  এই নতুন প্যানেল। দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর।

ইএসপিএনক্রিকইনফো’র দেওয়া তথ্য মতে, নব গঠিত নির্বাচক প্যানেল বাবরকে বাদ দেওয়ার পক্ষে সুপারিশ করেছে। প্রথম টেস্ট হারের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই কমিটি মিলিত হয়েছিল। মুলতানে তারা দ্বিতীয়বারের মতো সভা করে শনিবার। সেই সেশনে ছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবি ও তিন বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ পরামর্শক।

টেস্ট হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে বাবরের পক্ষেই কথা বলতে শোনা গেছে। বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার তকমা দিয়েছেন তিনি। তাছাড়া ব্যাটারদের আরও সময় দেওয়ারও কথা বলেছেন। ধারাবাহিকতা ধরে রাখার জন্য একই কথা বলেন টেস্ট কোচ জেসিন গিলেস্পিও। কিন্তু নতুন কমিটির মনে হয়েছে, জাতীয় দল থেকে কিছুদিন দূরে থাকলে সেটা বাবরের জন্যই উপকার হবে। যেহেতু তার রান করাটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনও হাফসেঞ্চুরি নেই তার। 

নব গঠিত এই নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনাও কম হয়নি। তাতে আছেন সাবেক পেসার আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলী ও সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার, অ্যানালিস্ট হাসান চিমা, অধিনায়ক ও হেড কোচ। যাদের মাধ্যমে স্কোয়াড এরই মধ্যে বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, নির্বাচক কমিটির সভায় শুক্রবার মাসুদ কিংবা গিলেস্পির কেউ ছিলেন না।  শনিবারের সভায় কয়েকজনক পরামর্শক বাবরকে রাখার পক্ষে ছিলেন। কিন্তু বেশির ভাগ-ই বাবরকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন।