রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

জিতেছে বার্সা-ম্যানসিটি, পিএসজির হার


প্রকাশ :

চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হার দেখলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ইয়াং বয়েজকে ৫-০ গোলে তারা বিধ্বস্ত করেছে। টুর্নামেন্টের পাঁচবারের জয়ী বার্সাকে ৮ মিনিটে এগিয়ে দেন লেভানডোভস্কি। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন রাফিনহা। ৩৭ মিনিটে ইনিগো মার্টিনেজের গোল প্রতিপক্ষকে আরও ছিটকে দেয়। তার পর দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে লেভানডোভস্কি নিজের জোড়া গোল তুলে নেন। ৮১ মিনিটে পঞ্চম গোলটি ছিল ইয়াং বয়েজের আত্মঘাতী। 

চ্যাম্পিয়নস লিগ আর  লা লিগায় হারের পর ঘুরে দাঁড়াতে সেরা দলটাই বেছে নেন বার্সা কোচ হানসি ফ্লিক। সেই হারগুলো তাতিয়ে দিয়েছিল তাদের। ম্যাচের পর রাফিনা মুভিস্টারকে বলেছেন, ‘আমরা জানতাম মোনাকোর কাছে হারের পর আমাদের দ্রুত জবাব দিতে হতো। আর সেটা ছিল এই ম্যাচ। আমরা ভালো করেই জবাব দিয়েছি। আর ঘরের মাঠে আমাদের জন্য খেলাও আরও সহজ।’

প্রথম ম্যাচ ড্রয়ের পর জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটিও।   স্লোভান ব্রাতিসলাভাকে ৪-০ গোলে হারিয়ে টুর্নান্টের প্রথম জয় পেয়েছে তারা। একটি করে গোল করেছেন গুন্দোগান, ফিল ফোডেন, হাল্যান্ড ও ম্যাকাটি। ফোডেন আবার একটিতে অ্যাসিস্টও করেছেন। 

প্যারিস সেন্ত জার্মেই প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে আর্সেনালের কাছে হার দেখেছে। তাদের ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে আর্সেনাল। প্রথমার্ধেই গানাররা দুটি গোল তুলে নেয়। একটি করেন কাই হাভের্তজ আরেকটি ফ্রি কিক থেকে বুকায়ানো সাকা। পিএসজিও সুযোগ পেয়েছিল। কিন্তু দুই অর্ধেই বল গিয়ে আঘাত করেছে বারে। একই রাতে আবার বরুসিয়া ডর্টমুন্ড গোল উৎসব করেছে। সেল্টিককে ৭- ০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান জায়ান্টরা।