রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) বিকেল টায় পাটগ্রাম সাহেবডাঙা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাতীবান্ধা- পাটগ্রাম আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান প্রমুখ।

 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমি বনাম পাটগ্রামের বীণাপানি যুব সংঘের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বীনাপানি যুব সংঘ - ব্যবধানে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারি এবি সাইদুজ্জামান বাবু সরকারি ফিরোজ এবং পলাশ।