রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

এক মাসের জন্য মাঠের বাইরে ইয়ামাল


প্রকাশ :

বড় ধাক্কাই খেয়েছে  বার্সেলোনা। ডান পায়ের গোড়ালির চোটের কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে তলানিতে থাকা লেগানেসের কাছে ০-১ গোলের ব্যবধানে হারের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ডাক্তারি পরীক্ষার পর এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিবৃতিতে বার্সা জানিয়েছে,  'লেগানেসের বিপক্ষে ম্যাচে প্রথম দলের খেলোয়াড় লামিনে ইয়ামাল তার ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। টেস্টে অগ্রবর্তী ইন্টারটিবায়োফিবুলার লিগামেন্টে গ্রেড ১ ইনজুরি ধরা পড়ে। ফলে আনুমানিক তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।'

বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপের আগে ইয়ামালের ফেরার আশা করছে বার্সেলোনা। যদিও তার সম্ভাবনা কম। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সেমিফাইনালে তাকে পেতে চিকিৎসা এরই মধ্যেই শুরু করেছে ক্লাবটি।