রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ


প্রকাশ :

লালমনিরহাটে টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫  ফাইনাল খেলায় রংপুর বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকেল ৪ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলার চ্যাম্পিয়ান কুড়িগ্রাম দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।  তার পরে রানারআপ টিম নীলফামারী দলের হাতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা, এ‍্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান  অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ এম রকিব হায়দার।

বিশেষ অতিথি ছিলেন,  লালমনিরহাট  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এসময়  আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও অনন্য নেতৃবৃন্দ।