মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


প্রকাশ :

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ইরানি সামরিক সূত্রের দাবি, অভিযানের প্রথম ধাপে জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করা হয়। এরপর বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এসব হামলায় মার্কিন সামরিক স্থাপনা, জ্বালানি সংরক্ষণাগার, রাডার ব্যবস্থা ও অন্যান্য সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। দেশটি আরও সতর্ক করে বলেছে, আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার খবরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নিবিড় নজর রাখছে।

সূত্র: আল জাজিরা।