মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বাবার নাম সরালেন বিজয়পুত্র, পরিবারে দূরত্বের গুঞ্জন তীব্র


প্রকাশ :

তামিল সুপারস্টার Vijay মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নতুন করে আলোচনায় এসেছে তার পারিবারিক সম্পর্কের টানাপোড়েন। এবার বাবার নামের আদ্যক্ষর নিজের পরিচয় থেকে সরিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তার ছেলে Jason Sanjay।

রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। সোমবার ছিল দায়িত্ব গ্রহণের প্রথম দিন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জেসনের নাম পরিবর্তনের বিষয়টি সামনে আসে। এতদিন তিনি নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিলেও এখন সেই ‘ভি’ বাদ দিয়ে ব্যবহার করছেন ‘এস’, যা তার মা Sangeeta Sornalingam-এর নামের আদ্যক্ষর বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই পরিবর্তনের মাধ্যমে মায়ের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করার ইঙ্গিত দিয়েছেন জেসন। শুধু তাই নয়, তিনি এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে ‘আনফলো’ করেছিলেন বলেও জানা যায়।

এদিকে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা-বাবাসহ ঘনিষ্ঠজনরা। সেখানে অভিনেত্রী Trisha Krishnan-এর উপস্থিতিও নতুন করে আলোচনার জন্ম দেয়। অনুষ্ঠানে সামনের সারিতে বসে থাকা তৃষাকে বিজয়ের শপথের সময় আবেগাপ্লুত দেখা যায়।

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এর মধ্যেই বিজয়ের সংসারে দূরত্ব বাড়ার খবর সামনে আসে। মনোনয়ন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন স্ত্রী সঙ্গীতা।

১৯৯৯ সালের ২৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। তবে গত কয়েক বছরে তাদের সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে। বিশেষ করে ২০২৩ সালের পর সেই দূরত্ব আরও প্রকট হয় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। বর্তমানে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া নিয়েও চলছে জোর আলোচনা।