সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত ১৪ পুলিশ সদস্য


প্রকাশ :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন পুলিশ সদস্য।

হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা এএফপিকে জানান, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটানো হলে পুরো চৌকিটি ধসে পড়ে। এরপর সশস্ত্র হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। সন্ত্রাসীদের গুলিতে সেখানে আরও হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে নিরাপত্তা চৌকিটি লক্ষ্যবস্তু করা হয়। পরে সহায়তায় যাওয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের ওপর অ্যাম্বুশ করে হামলাকারীরা।

পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা