সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরান ইস্যুতে অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু


প্রকাশ :

ইরান ও তার মিত্রদের ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থান তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, ইরানকে ঘিরে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনো শেষ হয়নি এবং প্রয়োজন অনুযায়ী আরও কার্যক্রম চালানো হবে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

তিনি দাবি করেন, ইসরাইল ইতোমধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে তার মতে, ইরানের হাতে এখনো ইউরেনিয়াম সংশ্লিষ্ট উপাদান রয়েছে, যা পুরোপুরি নিষ্ক্রিয় করা প্রয়োজন। এই প্রক্রিয়া কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কিংবা অন্য উপায়ে সম্পন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রকল্পকে নিরাপদ রাখতে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ইসরাইল নীরব থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

একই ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেন নেতানিয়াহু। পাশাপাশি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা প্রসঙ্গেও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। তার মতে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা হলে তবেই বৈরুতের সঙ্গে কার্যকর কোনো শান্তি চুক্তি সম্ভব।