শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ


প্রকাশ :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সৌদি আরবে অবস্থানরত ও ভ্রমণেচ্ছু মার্কিন নাগরিকদের পবিত্র হজ পালন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

The Guardian–এর এক প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (৮ এপ্রিল) দূতাবাস জানায়, সৌদি কর্তৃপক্ষের জারি করা ভ্রমণ সতর্কতা বিবেচনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত।

একই সঙ্গে এ বছর পবিত্র মক্কায় অনুষ্ঠিতব্য হজে অংশগ্রহণ না করার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বড় ধরনের জমায়েত ও ভ্রমণে ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।

‘হজ ২০২৬’ সামনে রেখে সৌদি সরকারও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট বাধ্যতামূলক করা হবে। নির্ধারিত অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক কিংবা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।

এছাড়া হজে অংশ নিতে হলে সৌদি সরকারের নির্ধারিত Nusuk platform–এর মাধ্যমে বৈধ পারমিট ও ভিসা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওমরাহ ভিসার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে জানানো হয়, ৩ এপ্রিল ছিল প্রবেশের শেষ তারিখ এবং এসব ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এই বিধিনিষেধ জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।