বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইসরায়েল-আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি খামেনির, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা


প্রকাশ :

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে ফের কড়া বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ভবিষ্যতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির জন্য আর নিরাপদ পরিবেশ থাকবে না। খামেনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আর বিদেশি শক্তির স্বার্থ রক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে দেশটি গভীর সংকটের দিকে এগোচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে দেশটির সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি দাবি করেন, ইরানের প্রতিরোধ শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবস্থান তৈরি করেছে। হজের তাৎপর্য তুলে ধরে আলি খামেনি বলেন, মুসলিম বিশ্বের জন্য এবারের হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, ফিলিস্তিন ইস্যু ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে মুসলিমদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মনোভাব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান।

তিনি আরও বলেন, হজ শেষে মুসলিম বিশ্বে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী অবস্থান আরও জোরালো হবে। আলি খামেনির এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।