সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান: নিখোঁজ ক্রুকে খুঁজতে বিশেষ বাহিনীর অভিযান


প্রকাশ :

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ ক্রুকে খুঁজতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে।

তবে এই বিশেষ অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইতোমধ্যে অভিযানে একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভূপাতিত যুদ্ধবিমানের আরেক ক্রুকে খুঁজে পেতে এখনও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানান, নিখোঁজ ক্রুকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধান ও উদ্ধার ইউনিট মোতায়েন করা হয়েছে। এসব ইউনিট ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে সম্ভাব্য এলাকায় তল্লাশি চালাচ্ছে। যদি দুর্গম এলাকায় অবস্থান শনাক্ত হয়, যেখানে হেলিকপ্টার নামানো সম্ভব নয়, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে বিশেষ বাহিনীর সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

এদিকে, ইরানও নিখোঁজ মার্কিন ক্রুকে ধরতে তৎপরতা চালাচ্ছে। দেশটির পক্ষ থেকে ওই পাইলটের অবস্থান জানাতে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।