শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

তেহরানের কেন্দ্রস্থলে ইসরায়েলের ধারাবাহিক হামলা, উত্তেজনা আরও তীব্র


প্রকাশ :

ইরানের রাজধানী তেহরান-এর কেন্দ্রস্থল লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একাধিক দফায় হামলা হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, তেহরানের কেন্দ্রবিন্দুতে “বৃহত্তর পরিসরে সমন্বিত আক্রমণ” পরিচালনা করা হয়েছে।

এর আগে আইডিএফ জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় ইরানের অন্তত ১৭০টি স্থাপনায় হামলা হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করেনি ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান শর্ত মেনে চুক্তিতে এলে দ্রুত যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে সামরিক অভিযান বন্ধের কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।