শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

খামেনির উত্তরসূরি নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন


প্রকাশ :

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে নতুন কিছু তথ্য সামনে এনেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি জীবদ্দশায় তার ছেলে মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে ক্ষমতায় বসানো নিয়ে দ্বিধায় ছিলেন।

একাধিক সূত্রের বরাত দিয়ে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—মোজতবা খামেনির নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় ছিল আয়াতুল্লাহ খামেনির নিজের মধ্যেই। তিনি মনে করতেন, দেশের সর্বোচ্চ নেতৃত্বের জন্য তার ছেলে যথেষ্ট যোগ্য নন।

সূত্রগুলো আরও জানায়, মোজতবা খামেনির ব্যক্তিগত কিছু বিষয় নিয়েও উদ্বিগ্ন ছিলেন তিনি। এসব কারণেই তাকে উত্তরসূরি করা উচিত কি না, তা নিয়ে খামেনির মধ্যে দ্বিধা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, এই গোয়েন্দা তথ্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটি ছোট পরিসরের দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর গত সপ্তাহে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।