শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পাকিস্তানে আফগান বাহিনীর প্রতিশোধমূলক হামলার দাবি, নিহত ১৪ সেনা


প্রকাশ :

পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের ভেতরে প্রতিশোধমূলক অভিযান চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। খবর আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। আফগানিস্তান এই অভিযানের নাম দিয়েছে ‘রাদ-উল-জুলম’।

আফগান সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেছেন, এই প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে আফগান প্রতিরক্ষা বাহিনী দেখাতে চেয়েছে যে তারা প্রয়োজন হলে পাকিস্তানের ভেতরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর সক্ষমতা রাখে।

তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কর্মকর্তাদের বরাতে টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিংঘার দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী কুনারের বিভিন্ন এলাকায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে।