শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড


প্রকাশ :

হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলার দায়িত্বে কে আছে তা এখনও জানা যায়নি। বুধবার (১১ মার্চ) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ওমানের মুসান্দাম উপদ্বীপের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে অবস্থান করছিল। আঘাতের পর জাহাজটি সহায়তার জন্য যোগাযোগ করেছে এবং ক্রুদের নিরাপদে উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

ইউকেএমটিও অন্যান্য জাহাজকে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করার নির্দেশ দিয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে আরেকটি জাহাজও অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।